টাকা জালিয়াতির মিথ্যা অপবাদে আত্মঘাতী অমিত ভদ্রের সুইসাইড নোটের ভিত্তিতে গ্রেপ্তার ১ - The News Lion

টাকা জালিয়াতির মিথ্যা অপবাদে আত্মঘাতী অমিত ভদ্রের সুইসাইড নোটের ভিত্তিতে গ্রেপ্তার ১

 


দি নিউজ লায়নঃ  দিন কয়েক আগে টাকা জালিয়াতির মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছিলেন বারাসত নবপল্লী কো-অপারেটিভ ব্যাঙ্কের নপাড়া শাখার এক সাধারন কর্মী অমিত ভদ্র। সুইসাইড নোটের ছত্রে ছত্রে অমিত ঐ ব্যাংকের  ম্যানেজার সত্যব্রত মজুমদার ওরফে কুট্টিকে কাঠগোড়ায় তুলেছিলেন।


অমিতের মৃত্যুর পরেই তার পরিবারের লোকজন বারাসত থানায় সত্যব্রত ওরফে কুট্টির বিরুদ্ধে বারাসত থানায় অভিযোগ দায়ের করেছিলেন।সেই অভিযোগের ভিত্তিতে বারাসত থানার পুলিশ সত্যব্রত মজুমদার ওরফে কুট্টিকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানিয়েছে ঐ যুবককে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

 বৃহস্পতিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেপাজতের নিরদেশ দিয়েছেন বিচারক। 


 বারাসতের নবপল্লি কো-অপারেটিভ ব্যাংকের   নপাড়া শাখা থেকে  ৪৩ লক্ষ টাকার জালিয়াতির ঘটনা সামনে এসেছিল।এই ঘটনায় ব্যাংকের ম্যানেজার সত্যব্রত মজুমদার, ক্যাশিয়ার রাজা রায় এবং অমিত ভদ্রকে গ্রেপ্তার করেছিল পুলিশ।  যদিও পরে কুট্টি ও অমিত ভদ্র জামিনে ছাড়া পান। অপর অভিযুক্ত রাজা রায় এখনও জেলে রয়েছেন। জামিনে থাকা  অবস্থায় মানসিক অবসাদে ভুগছিলেন অমিত ভদ্র। শেষমেশ কুট্টি ও রাজাকে দায়ী করে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হন অমিত। অমিতের মৃত্যুর পর তার মা কুট্টি ও রাজার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এবিষয়ে পরিবারের পক্ষ থেকে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরই কুট্টিকে গ্রেফতার করে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.